× Banner
সর্বশেষ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম শহরের চড়–য়াপাড়ায় সুপারীর গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪৩) ও আব্দুল খালেক (৪৫) নামে দু’শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ওই গ্রামের মনিরের বাড়ীতে কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, পাশ্বর্বর্তী করিমের খামার গ্রামের আবেদ আলীর পূত্র আব্দুল খালেক ও মোগলবাসা ইউনিয়নের চর ভেলাকোপা গ্রামের উমর আলীর পূত্র আব্দুর রহমান শহরের চড়–য়াপাড়ায় মনিরের বাড়িতে কাজ করতে যায়।
সেখানে সুপারী গাছ তুলে অন্যত্র স্থাপন করার সময় গাছ হেলে পরে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..