× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ  যশোরের শার্শায়  ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫) নামে একজন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) ভোরে হাড়িখালী নামক স্থান থেকে শার্শা থানা পুলিশ তাকে আটক করে।
আটক সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, একাধিক মামলার আসামি সুজন ভারত থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে।
এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয় ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, আটক আটক আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..