× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল অংশের নোয়াগাঁও এলাকা এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম অপু রঞ্জন দে (৩২)। তার বাড়ী উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত অপু মোটরসাইকেলে করে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। নোয়াগাঁও এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস নিহত অপুর মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, আমরা নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ঘাতক বাসটিকেও তারা আটক করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..