× Banner
সর্বশেষ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

পাইকগাছায় ট্রলির চাপা স্কুল ছাত্রের মৃত্যু : ট্রলি ও ড্রাইভার আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ॥  পাইকগাছায় ট্রলির চাপায় পিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া আল-আমিন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। হত ভাগ্য আল-আমিন আশাশুনি থানার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে, পাইকগাছা-সাতক্ষীরা সংযোগ ব্রীজ সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়। এ ঘটনায় সর্বসাধারণ ট্রলিটি আটক করে ড্রাইভারকে পুলিশের হাতে সোপর্দ করেছে। থানায় মামলা হয়েছে।

জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর খাজরা স্কুলের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র আল-আমিন (১২) তার বড় বোনের বাড়ী পাইকগাছা থানার গজালিয়া গ্রামের দোলাভাই ইউনুছ সরদারের বাড়ীতে বেড়াতে আসার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাইকগাছা-বড়দল সংযোগ সেতু পার হয়ে জিরো পয়েন্ট নামক স্থানে দাঁড়ালে বি,এ,কে ব্রিক্স এর একটি ট্রলি বেপরোয়া গতিতে পিছন দিক থেকে তাকে চাপা দিয়ে তার শরীরের উপর দিয়ে চলে যায়। এ সময় সে আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ আল-আমিনের সুরোত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। ওসি এমদাদুল হক শেখ জানান, ট্রলি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। ড্রাইভারের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..