× Banner

মাগুরা পৌরসভা নির্বাচন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থীর নির্বাচনী জনসভা

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র  প্রার্থী খুরশীদ হায়দার টুটুলের নির্বাচনী জনসভা গতকাল মঙ্গলবার বিকালে মাগুরা পুলিশ লাইন চায়না পাকিং মাঠে অনুষ্ঠিত হয়েছে ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন  খান ,সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকী ইমাম , জেলা কৃষক লীগের সভাপতি মিরুল ইসলাম , সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল ফকির প্রমুখ । সভায় প্রত্যেক বক্তা আওয়ামীলীগ মনোনিত প্রার্থী খুরশীদ হায়দার টুটুল কে নৌকা মার্কা প্রতীকে ভোট প্রদান করার জন্য আহবান জানানো হয় ।

এছাড়া সোমবার সন্ধ্যায় মাগুরা নিজনান্দুয়ালী ডিইউ মাধ্যমিক মাঠে  নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ।  সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ,আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..