× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

মেহেরপুরে বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর: বুদ্ধিজীবী হত্যা দিবস পালন উপলক্ষে মেহেরপুরে কবিতা আবৃত্তি, আলোচানা সভা ও আলোক প্রজ্বলন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের মৃত্তিকা গ্রুপ থিয়েটারের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৃত্তিকা গ্রুফ থিয়েটারের সভাপতি মানিক হোসেন। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন মিরু, উদীচীর সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু, মৃত্তিকা গ্রুফ থিয়েটারের সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানের শহীদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্বলন করা হয়। এর পর সেখানে কবিতা আবৃত্তি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..