× Banner
সর্বশেষ
বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পাইকগাছায় ঐতিহ্যবাহী গ্রামীণ সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ – শামা ওবায়েদ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক যশোর সীমান্তে রুপা, মদ ও সিরাপ জব্দ, আটক ৪ গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা – তথ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে – স্থানীয় সরকার মন্ত্রী

সাবেক রূপসী বাংলা হোটেলের নির্মাণাধীন ছাদ ভেঙে নিহত ১, আহত ১০

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর শাহবাগে সাবেক রূপসী বাংলা হোটেলের নির্মাণাধীন ভবনের ছাদের বর্ধিতাংশ ভেঙে এক শ্রমিক মারা গেছেন ও ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে, ছাদ ঢালাই দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় তাৎক্ষণিকভাবে অন্যান্য কর্মরত শ্রমিকরা আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আলতাফ হোসেন নামে এক শ্রমিক হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের ধারণা, নির্মাণ কাজের অনিয়মের জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..