× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তিসংখ্যা কমে যাচ্ছে-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

“গত ২৪ ঘণ্টায় (১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে মোট ভর্তিকৃত রোগী সংখ্যা ১২০০ জন,যা একদিন আগের ২৪ ঘন্টায় ছিল ২০৯৩ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালে মোট ভর্তিকৃত রোগী সংখ্যা ৭৫৪৭ জন,যা আগেরদিন ছিল ৮০০৬ জন।এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন।”  বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

আজ ১৩ আগস্ট,মঙ্গলবার,দিনব্যাপী রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সিএমএইচ হাসপাতাল পরিদর্শন করে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সার্বিক অবস্থার সরেজমিন পরিদর্শন শেষে কথাগুলো বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

দেশের হাসপাতালগুলোতে রোগীসংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন,”সারাদেশে গত ২৪ ঘণ্টায় যেভাবে হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভর্তি সংখ্যা কমে যাচ্ছে তার বড় কৃতিত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়া।পাশাপাশি স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার,নার্সসহ সকলেই পরিবারের সাথে ঈদের আনন্দের কথা বাদ দিয়ে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্য খাতের সকলেই প্রশংসনীয় কাজ করেছেন।”

উল্লেখ্য, আজ স্বাস্থ্যমন্ত্রী সকাল সাড়ে দশটায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পরিদর্শনে যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদকে সাথে নিয়ে ডেঙ্গু সেলে থাকা বিভিন্ন রোগীর সাথে কথা বলেন, চিকিৎসার খোজ খবর নেন ও রোগীদের সাহস দেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..