× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারত

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ আগস্ট, ২০১৯

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। যুবা টাইগারদের দেয়া ২৬২ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৮ বল বাকি থাকতে ম্যাচটি জিতে নেয় ভারতীয়রা। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ভারতীয় ওপেনার জুটি । ১০৪ রানের মাথায় জুটি ভাঙ্গেন রাকিবুল হাসান। ১২১ রানের মাথায় আবারো রাকিবুলের আঘাতে সাঁজঘরে যায় আরেক ওপেনার। এরপর শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নিলেও প্রতিপক্ষের জয় ঠেকাতে পারেনি লাল-সবুজরা।

এর আগে হোভের কাউন্টি গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে সব কয়টি উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে ৬০ রান, শামীম ৩২ ও তানজিদ হাসানের ২৬ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যানই দশকের ঘর ছুঁতে পারেনি।

টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড।


এ ক্যটাগরির আরো খবর..