× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কোহলির

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

তিন ম্যাচের টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া৷ গায়ানায় সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই ভেস্তে গিয়েছে৷ জর্জটাউনে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ১৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুললে ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়৷ এবার পোর্ট অফ স্পেনে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও টস ভাগ্য সঙ্গ দেয় বিরাটকে৷ টস জিতে কোহলি এক্ষেত্র প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷

প্রথম ম্যাচে পরীক্ষার মুখে পড়তে না-হওয়ায় ভারত দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশে রদবদলের কথা বিবেচনা করেনি৷ অর্থাৎ জর্জটাউনের অপরিবর্তিত দল নিয়েই পোর্ট অফ স্পেনে খেলতে নামার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া৷ ওয়েস্ট ইন্ডিজ অবশ্য তাদের প্রথম একাদশে একটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে৷ ফ্যাবিয়ান অ্যালেন অসুস্থ হয়ে পড়ায় তাঁর জায়গায় ওশান থমাসকে মাঠে নামার সুযোগ করে দিয়েছে ক্যারিবিয়ান দল৷

দলে পরিবর্তন না-করলেও টসের পর কোহলির কাছে জানতে চাওয়া হয় চার নম্বরে কাকে ব্যাট করতে পাঠাবে ভারতীয় দল৷ বিরাট এক্ষেত্রে ঋষভ পন্তকে সমর্থন করেন৷ পাঁচ নম্বরে শ্রেয়স আইয়ারের নাম করেন ভারত অধিনায়ক৷ যদিও কোহলি বলেন যে, সীমিত ওভারের ক্রিকেটে চার ও পাঁচ নম্বর ব্যাটসম্যানকে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন মতো ঘুরিয়ে ফিরিয়ে খেলানোয় বিশ্বাসী টিম ম্যানেজমেন্ট৷

বিরাটের কথায়, ‘চার নম্বরে ঋষভ পন্তের নামই বিবেচনা করা হচ্ছে৷ শ্রেয়স আইয়ার দলে রয়েছে৷ ও পাঁচ নম্বরে ব্যাট করতে আসবে৷ তবে আমার মতে ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটে চার ও পাঁচ নম্বর জায়গায় নিশ্চিত করে কাউকে ব্যাট করতে পাঠানো যায় না৷ আমি মনে করে ব্যাটিং অর্ডারের প্রথম তিন জন এবং ছয় ও সাত নম্বর জায়গা আগে থেকে নিশ্চিত করে রাখা যায়৷ সীমিত ওভারের ম্যাচে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনের ভিত্তিতে চার ও পাঁচ নম্বর ব্যাটসম্যানকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয়৷’

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, কেদার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, খলিল আহমেদ এবং কুলদীপ যাদব৷

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, রোস্টন চেস, জেসন হোল্ডার (ক্যাপ্টেন), ওশান থমাস, কার্লোস ব্রাথওয়েট, কেমার রোচ এবং শেলডন কটরেল৷


এ ক্যটাগরির আরো খবর..