× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে শার্শায় 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শার কালিয়ানী গ্রামে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয় মরদেহের পরিচয় মিলেছে। মৃত ব্যক্তি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের নওরজ আলীর ছেলে নুরুজ্জামান ওরফে ছোট বাবু (২৫)।
এর আগে বুধবার (৩১ জুলাই) সকাল ৮টায় শার্শার বাগআচঁড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে একটি মাছের ঘেরের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রহিম হাওলাদার জানান, অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। মরদেহ দেখে ধারনা করা হচ্ছে, তাকে দূর্বৃত্তরা একাধিকবার ছুরিকাঘাতে হত্যা করে মাছের ঘেরে ফেলে রেখে যায়।
বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে নিহতের মা যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে এসে তার ছেলেকে শনাক্ত করেন। তবে কে বা কারা কি কারনে তাকে হত্যা করেছে এখন পর্যন্ত জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..