× Banner
সর্বশেষ
গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের উদ্দেশ্য গণতন্ত্রহীনতায় বাধাগ্রস্ত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের নিয়ে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছিলেন, গণতন্ত্রহীনতায় তা বাস্তবায়ন হচ্ছে না।

যাদের প্রাণের বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আগে মির্জা ফখরুল কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। নানা কারণে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন অধরাই রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

আন্দোলনের মাধ্যমেই দেশের জনগণ তাদের অধিকার আদায় করে নেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের বিভিন্ন শরীক দলের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..