× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী

ধর্মীয় স্বাধীনতাঃ বাংলাদেশ সংবিধান ও অন্যান্য প্রচলিত আইনের বিধিবিধান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

সৌমিত্র সরদার, ব্যারিস্টার-এট-ল, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিমকোর্ট:  বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধান। আসুন দেখি বাংলাদেশ সংবিধানে ভিন্ন ধর্মের অনুসারীদের ধর্মীয় আচরণ নিশ্চিত ভাবে পালনের জন্য কি বলা হয়েছে।

রাষ্ট্রের সুনাগরিক হিসেবে প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব রয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক অধিকারগুলো সম্পর্কে সম্যক ধারনা লাভের।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সব ধর্মের মানুষের মাঝে মিলেমিশে সহাবস্থানের জন্যই আমাদের পবিত্র সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংযোজিত হয়েছে।

বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ ২ ক তে উল্লেখ আছে ; “প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবেন”। মানে বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষের জন্য তার ব্যক্তিগত ধর্ম পালনে কোন বাধা নেই। কেউ অন্য ধর্মের কোন ধর্মীয় আচারে বাধা দিলে তা অসাংবিধানিক।

রাষ্ট্র পরিচালনার মূলনীতি; বাংলাদেশ সংবিধানের ১২ অনুচ্ছেদে বলা হয়েছে; ” ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য (ক)সর্ব প্রকার সাম্প্রদায়িকতা, (খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, (গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, (ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বিলোপ বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে।

এমনিভাবে বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ( মৌলিক অধিকার) অনুচ্ছেদ ২৮ এ বলা হয়েছে ” (১) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। (২) রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। (৩) কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের বা কিংবা কোন শিক্ষা- প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনরুপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না।”

মোদ্দাকথা অন্যান্য উল্লেখিত কারনসহ ধর্মীয় কারনে বিভেদ ও বৈষম্য করাও অসাংবিধানিক। ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে বাংলাদেশ সংবিধানের ৪১(১) নং অনুচ্ছেদে বলা হয়েছে “(ক) আইন শৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রহিয়াছে; (খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ- সম্প্রদায়ের সম নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন,রক্ষন ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। (২) কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হইলে তাহাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না।’

” এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। দন্ডবিধি ২৯৮ ধারা অনুসারে ( কাছাকাছি বাংলা অনুবাদ) ” যদি কোন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্য কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য কোন শব্দ উচ্চারণ দ্বারা বা অংগভংগি প্রকাশ দ্বারা তাকে আঘাত করেন তাহলে সেই অপরাধের জন্য সর্বোচ্চ এক বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন অথবা অর্থদন্ডসহ উভয় দন্ডে দন্ডিত হবেন।”

আমাদের সংবিধানের এই মূলনীতিগুলো হৃদয়ে ধারন ও কার্যে প্রমান করে দেখাতে হবে। ” বিভেদ নয়, শান্তি”।


এ ক্যটাগরির আরো খবর..