× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ইট ভর্তি ট্রাক চাপা পড়ে রোহিঙ্গা মা ছেলে নিহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

মিঠুন আচার্য্য, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এনজিও ফোরামের ইট ভর্তি একটি ট্রাক উল্টো ঝুপড়িতে পড়ে। এসময় ঘরের ভিতরে থাকা রোহিঙ্গা মা ও ছেলে নিহত হয়েছে। এসময় আরো চারজন গুরতর আহত হয়।আহতের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ঘাতক ড্রাইভারসহ ট্রাকটি আটক করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারী মোহাম্মদ নুর বলেন সকালে এনজিও ফোরামের দ্রুতগামী একটি ইট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশবর্তী ঝুপড়ি উপরে উল্টে যায়।
তখন ঝুপড়ি ভিতরে থাকা মোঃ আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩০) এবং তার ২ বছরের শিশু সন্তান মোঃ কায়সার ইট চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।এছাড়া এক গর্ভবতি মহিলা এখনো ইটের তলে পড়ে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ধারনা করা হচ্ছে তার মৃত্যূ হয়েছে।
এসময় রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় আনোয়ারের আরেক কিশোরী মেয়ে রাজমিন (১৭); কে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া আরো তিনজন গুরুতর আহত হয়।
আহতরা হলেন পারভীন;লাসনী;পুতিয়া। এদের কে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জনতার সহযোগিতায় ঘাতক ট্রাক (যার নং-চট্টমেট্টো-১১-০৬৭২)সহ ড্রাইভারকে আটক করেছে।
ড্রাইভারের নাম মোঃ রাশেল(৩১)। সে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে।


এ ক্যটাগরির আরো খবর..