× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

রাণীনগরে ছাত্রলীগের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয় ।

এ সময় রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সম্পাদক হাসানুজ্জামন হাসান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠু, শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বী, সম্পাদক মাহাবুব আলম তুষারসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন জানান, এদিন রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মহিলা অনার্স কলেজ, উচ্চ বালিকা বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আম, জাম, জলপাইসহ বিভিন্ন ফলদ বৃক্ষ রোপন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..