× Banner
সর্বশেষ
উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জিনজিয়াংয়ে ইসলামের চীনায়ন: উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার এখন চরম সংকটে ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ও হোস্টেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব অটোরিকশার ধাক্কায় জীবনের অংক থেমে গেল গণিত শিক্ষকের ট্রেনে যাত্রীবেশে ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার

অবশেষে মুখ খুললেন ইমরান

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহ-বিচ্ছেদের পর ইমরান খান সম্পর্কে অনেক কথা এসেছে মিডিয়ায়। রেহামই তার সম্পর্কে এসব বলছিলেন। কিন্তু এ নিয়ে নিরবই ছিলেন তিনি। কোথাও টু-শব্দটি করেননি। তার নিরবতায় বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ অভিযোগগুলো তার বিরুদ্ধে একতরফাই করা হচ্ছিল।এ বার মুখ খুললেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার।

 তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ও তার পরিবার নাকি রেহামকে রান্না করতে বাধ্য করতেন। এমনকী তারা চাইতেন রেহাম সারাক্ষণ বাড়িতে থাকুক, ঘর সংসার সামলাক। বিবাহ-বিচ্ছেদের পর এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্বয়ং রেহাম। ইমরান এর কোনো জবাবই দেননি।

 অবশেষে টেলিভিশনের এক অনুষ্ঠানে এই প্রসঙ্গটি ওঠায় ইমরান দাবি করেন, তার বিরুদ্ধে যে সব রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনও ভিত্তি নেই। তাকে কালিমালিপ্ত করার জন্যই এই কাজ করা হয়েছে। তিনি কখনও-ই এ ধরনের কথা বলতে পারেন না বলেও দাবি করেন ইমরান। টেলিভিশনে এই বক্তব্যর মধ্যদিয়ে ইমরান এই প্রথম তার বিরুদ্ধে তোলা রেহামের অভিযোগের প্রতিবাদ করলেন।

প্রসঙ্গত, ২০১৫-র জানুয়ারিতে বিবিসি-র প্রাক্তন সাংবাদিক রেহাম খান ইমরানকে বিয়ে করেন। দশ মাস কাটতে না কাটতেই গত ৩০ অক্টোবর রেহামের সঙ্গে ছাড়াছাড়ির কথা ঘোষণা করেন ইমরান। এমনকী  রেহামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইমরানের রাজনৈতিক ব্যাপারে তিনি নাকি নাক গলাতে শুরু করেছেন। এর পরই এক সাক্ষাত্কারে বিবাহ-বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে রেহাম তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনেন।

 তথ্যসূত্র : ইন্টারনেট


এ ক্যটাগরির আরো খবর..