× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

‘তার্কা’ রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পন্য রাখায় রাজধানীর ‘তার্কা’ রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শান্তুনু চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে বনানীর ১০ নম্বর সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শান্তুনু চৌধুরী বলেন, ‘আমরা বনানীর ‘তার্কা’ রেস্টুরেন্টে এসে দুধ সহ কিছু মেয়াদোত্তীর্ণ পন্য পেয়েছি। মেয়াদোত্তীর্ণ পন্য মজুদ রাখা নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। তাই, এ প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনের ২৯ ধারায় আমরা চার লাখ টাকা জরিমানা করেছি।’

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সংশোধনের বিষয়ে তদারকি করবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা এ প্রতিষ্ঠানকে নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখবো যেন তারা নিজেদের সংশোধন করে নিতে পারে।’

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ‘তার্কা’ রেস্টুরেন্টের রান্না ঘরে ঢুকেই এসবের প্রমাণ মিলেছে। এমন কিছু পন্য পাওয়া গিয়েছে যার মধ্যে পন্য উৎপাদন তারিখেরও কোন উল্লেখ নেই।

এ সব অনিয়মের বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুসারে ৪ লাখ টাকা জরিমানা করা হয় ।


এ ক্যটাগরির আরো খবর..