× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মুখোমুখি সংঘষ মোটরসাইকেলের দুই আরোহী মৃত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নড়াইলের দুই যুবক নিহত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) বেলা পৌঁনে ১২টার দিকে কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইলের শালনগর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) ও মনির মিয়া (৩২)। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানিয়েছেন, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে নড়াইলের লোহাগড়া যাচ্ছিলেন সাদ্দাম হোসেন ও মনির মিয়া। পথিমধ্যে কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় গোপালগঞ্জগামী একটি দ্রুতগতির মাইক্রোবাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহি গুরুতর আহত হন।

তিনি জানান, স্থানীয়রা গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহিকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এসময় কিছুসময়ের জন্য মহাসড়কের ওই স্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিলো, প্রায় দু’ঘন্টা পর আবার যান চলাচল শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..