নোয়াখালীতে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ এর জেলা পর্যায়ের পুরষ্কার বিতরন সকালে নোয়াখালী জেলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্ত্বে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস। বিশেষ অতিথি ছিলেন, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর হারুন।
অনুষ্ঠানে বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, কোরআন তেলাওয়াত, হামদ, নাত, সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি প্রদান করা হয়।