× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

২০১৯-২০ অর্থবছরের প্রথম একনেক সভা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

রাই কিশোরীঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ে আজ ৯ জুলাই ২০১৯-২০ অর্থবছরের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়।

একনেক সভায় অনুমোদনের জন্য প্রস্তাবিত প্রকল্পসমূহ হলঃ

১। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘বগুড়া (জাহাঙ্গীরাবাদ) –নাটোর জাতীয় মহাসড়ক (এন-৫০২) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” প্রকল্প;

২। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের “ঢাকা (মিরপুর)-উথুলী-পাটুরিয়া জাতীয় মহাসড়ক (এন-৫)এর নবীনগর হতে নয়ারহাট ও পাটুরিয়া ঘাট এলাকা প্রশস্তকরণসহ আমিনবাজার হতে পাটুরিয়া ঘাট পর্যন্ত বিভিন্ন বাস স্টান্ড এলাকা ডেডিকেটেড লেন সহ সার্ভিস লেন ও বাস-বে নির্মাণ” প্রকল্প;

৩। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের “লাকসাম(বিনয়ঘর) বাইয়ারা বাজার-ওমরগঞ্জ-নাঙ্গলকোট  জেলা মহাসড়ক যথা যথ মান ও প্রসস্থতায় উন্নতিকরণ” প্রকল্প;

৪। স্থানীয় সরকার বিভাগের “ Modernization of city street light system at Different area under chattogram city corporation” প্রকল্প;

৫। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের “বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘর সমূহের সংস্কার/পুনর্বাসন (২য় পর্যায়)(১মসংশোধিত)” প্রকল্প;২০১৯-২০ অর্থবছরের প্রথম একনেক সভা

৬। মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগের “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীকতর উন্নয়ন (২য় পর্যায়)” প্রকল্প;

৭। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের “কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আধুনিকায়ন ও শক্তিশালী করণ এবং তেরটি জেলা কার্যালয় স্থাপন” প্রকল্প;

৮। কৃষি মন্ত্রণালয়ের “বিএডিসি’র বিদ্যমান সার গুদামসমূহের রক্ষাণাবেক্ষণ, পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মানের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্য্যক্রম জোরদার করণ (২য় পর্যায়)” প্রকল্প;

৯। পানি সম্পদ মন্ত্রণালয়ের “নদীর তীর সংস্করের মাধ্যমে মেঘনা নদীর ভাঙ্গণ হতে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা সদর সংরক্ষণ (প্রথম সংশোধিত)” প্রকল্প;

১০। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের “বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ (২য় পর্যায়)” প্রকল্প;

১১। স্থানীয় সরকার বিভাগের “ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি ব্রিজ নির্মান” প্রকল্প;

১২। বিদ্যুৎ বিভাগের “বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ণ প্রকল্প, সিলেট বিভাগ (১ম সংশোধিত)” প্রকল্প;

১৩। বিদ্যুৎ বিভাগের “চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালী করণ” প্রকল্প; এবং

১৪। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের “এস্টাব্লিশমেন্ট অব থ্রি হ্যান্ডলুম সার্ভিস সেন্টারস ইন ডিফারেন্ট লুম ইন্টেনসিভ এরিয়া (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বিবেচনার জন্য সার-সংক্ষেপ।


এ ক্যটাগরির আরো খবর..