× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

বাগেরহাটে গরু বোঝাই ট্রাক চাপায় নিহত ২, আহত-৪

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে গরু বোঝাই ট্রাকের চাপায় রাব্বি শেখ (২০) ও জাহাঙ্গীর হোসেন (৪২) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ পথচারি। সোমবার খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী বিশ^রোডের মোড়ে এই দূর্ঘটনা ঘটে। আহত চারজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাব্বি শেখ ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন শেখের ছেলে ও সৈয়দমহল্লা গ্রামের মোহাম্মদ হোসেন এর ছেলে জাহাঙ্গীর হোসেন। আহতদের নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

ফকিরহাট থানার ওসি মো. আবু জিহাদ বলেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে মোল্লাহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাইকেল আরোহী রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। এসময় পাশে দাড়িয়ে থাকা আরও চারজন আহত হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট হাসপাতালে ও পরে অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন নামে আরও একজন মারা যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..