× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত: চালকে আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:(৭,জুলাই) ২৭৪: নড়াইলে ইজিবাইকের ধাক্কায় মীম নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ সড়কে একটি দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় কলেজ রোড এলাকার কুড়িগ্রামের হতদরিদ্র শুকুর আলীর মেয়ে মীম গুরুতর আহত হয়।

আহত অবস্থায় প্রথমে মীমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকসহ চালক মুন্নাকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশে সোপর্দ করেছে। মুন্না নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামের ক্লাবপাড়া এলাকার আব্দুর রবের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..