× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ঝিনাইদহে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥ র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ঝিনাইদহে যুব মহিলা লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

যুব মহিলা লীগ জেলা শাখার উদ্যোগে আজ সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালাম ইয়াছমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগ শৈলকুপা উপজেলা শাখার সভাপতি আফরোজা নাসরিন লিপি, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি সাদিয়া আক্তার পিংকি, যুব মহিলা লীগ নেতা তিশী আফরোজ চায়না, নাজমুন নাহার, কাকলী বেগম, সুলতানা জাহান, রাশিদা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।


এ ক্যটাগরির আরো খবর..