× Banner
সর্বশেষ
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে – কৃষিমন্ত্রী দেশে হাম ও উপসর্গে আরও ১ মৃত্যু বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিমন্ত্রী মীর হেলালের ত্রাণ বিতরণ বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি

বেনাপোলে একটি আবাসিক হোটেল থেকে পুলিশ কনষ্টবলসহ এক যুবতী আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল সানসিটি নামে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনষ্টবলকে অবৈধ মেলামেশার দায়ে এক যুবতীসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যার সময় তাদের আটক করা হয়।
আটককৃত পুলিশ এর নাম রবিউল ইসলাম। সে নাভারন হাইওয়ে পুলিশের কনষ্টবল এবং আটক যুবতী মীম (২৫)। বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের মিজানুর এর মেয়ে এবং পিমা নামে একটি সিকিরিউটি কোম্পানির সে নিরাপত্তা প্রহরী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল  বাজারের সানসিটি নামে একটি হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি কক্ষের ভিতর নাভারন হাইওয়ে পুলিশ কনষ্টবল রবিউল ইসলাম এবং বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত পিমা নামে একটি সিকিউরিটি কোম্পানির মহিলা নিরাপত্তা প্রহরী মীম নামে এক যুবতীকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, মীম স্বামী পরিত্যাক্তা। তার একটি ৪ বছরের মেয়ে আছে। অভাব অনটনের সংসারে সামান্য বেতনে চাকরির পাশাপাশি সে অবৈধ কাজ করে থাকে বলে শোনা যায়। আজতো ধরা পড়ার পর তার প্রমান মিলেছে। তার পৈত্রিক বাড়ি যশোর পুলের হাট। সে বেনাপোলে গাজিপুর এলাকায় ভাড়া থাকে।
বেনাপোল পোর্ট থানার এস আই লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এবং আমার থানার এএসআই শরিফুল তাদের সানসিটি নামে একটি হোটেলের কক্ষ থেকে হাতে নাতে আটক করি।
এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি এসপি স্যারকে অবগত করেছি। তাকে আপাতত বরখাস্থ করা হবে। আইনগত দিক বিবেচনা করলে তার চাকরি থাকবে না।


এ ক্যটাগরির আরো খবর..