× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

দুদকের দুর্নীতিবাজ ছেঁটে ফেলুন, হাইকোর্টের মন্তব্য

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

দুদকের আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট বলেছেন, ‘দুদকের ভেতরে যদি কোনো দুর্নীতিবাজ থাকে, তাহলে সেই ক্যানসারগুলোকে ছেঁটে ফেলতে হবে।’ বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই মন্তব্য করেন।

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নিরীহ পাটকলশ্রমিক জাহালমের কারাভোগ ও ক্ষতিপূরণ প্রশ্নে রুল শুনানিতে আদালত এই মন্তব্য করেন।

দুদকের আইনজীবীর উদ্দেশে হাইকোর্ট বলেছেন, ‘দুদকের ভেতরে যদি কোনো দুর্নীতিবাজ থাকে, তাহলে সেই ক্যানসারগুলোকে ছেঁটে ফেলতে হবে।’ বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই মন্তব্য করেন।

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নিরীহ পাটকলশ্রমিক জাহালমের কারাভোগ ও ক্ষতিপূরণ প্রশ্নে রুল শুনানিতে আদালত এই মন্তব্য করেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে আদালত বলেন, দেশের অর্থনীতির এখন স্বর্ণযুগ চলছে। তাই এখন অর্থনৈতিক অপরাধ হওয়ার সুযোগ থাকছে। আমরা চাই দুদক যথাযথভাবে কাজ করবে। নতুন বিধিতে দুদককে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার যাতে অপব্যবহার না হয়, তা গুরুত্বপূর্ণ। সততা ও স্বচ্ছতার সঙ্গে দুদককে কাজ করতে হবে। দুদক শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না। আর দুদকের মধ্যে দুর্নীতিবাজ থাকলে সেসব দুর্নীতিবাজ ক্যানসারকে ছেঁটে ফেলতে হবে।

আদালত বলেন, যেকোনো প্রতিষ্ঠানের ভেতর সমস্যা থাকতে পারে। সমস্যা সামনে এলে তা যথাযথভাবে পদক্ষেপ নিতে হবে। তা ঢেকে রাখার চেষ্টা হলে মানুষের আস্থা থাকে না।

‘স্যার, আমি জাহালম, সালেক না…’ শিরোনামে গত ২৮ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। সোনালী ব্যাংক থেকে সাড়ে ১৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন আবু সালেক নামের এক লোক। কিন্তু দুদক সালেকের স্থলে জাহালমকে জেলে ঢুকিয়ে দেয়। প্রতিবেদনটি সেদিন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। শুনানি নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল দেন। গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট জাহালমকে মুক্তি দিতে আইজি প্রিজনকে নির্দেশ দেন। প্রায় তিন বছর পর সেদিন মুক্তি পান তিনি।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ
বাশার। শুনানিতে জাহালমসংক্রান্ত সংশ্লিষ্ট মামলার নথিপত্র ও সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন খুরশীদ আলম খান। তিনি বলেন, জাহালমের বিষয়ে দুদকের অভ্যন্তরীণ তদন্ত কমিটির তদন্ত শেষ হয়েছে। এখন কমিশনের অনুমোদনের অপেক্ষায়। শুনানি নিয়ে দুদকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন আগামী ১১ জুলাই আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


এ ক্যটাগরির আরো খবর..