× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা শুরু

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা ডিভাইস হস্তান্তর করা হযেছে।

২৬ জুন দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের ডিজিটাল হাজিরা ডিভাইস ও শিক্ষার্থীদের ডিজিটাল স্মার্ট কার্ড হস্তান্তর করেন। এর ফলে শিক্ষকদের হাজিরা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতিদিনের হাজিরা তাদের পরিবারের প্রধানের নিকট এসএমএস এর মাধ্যমে পৌছে যাবে এবং স্কুল ফাঁকি বন্ধ হয়ে যাবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, এসিল্যান্ড সানজিদা সুলতানা. উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, হিসাবরক্ষন কর্মকর্তা রিপন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকারসহ বিভিন্ন শ্রেনির শিক্ষার্থী-সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..