× Banner
সর্বশেষ
কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী

জবরদস্তি গর্ভপাতকারী সেবক গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: জবরদস্তি করে গর্ভপাত করানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কলম্বিয়ায়। তার বিরুদ্ধে শতাধিক ফার্ক নারীযোদ্ধাকে জবরদস্তি করে গর্ভপাত করানোর অভিযোগে রয়েছে। স্পেন থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

হেক্টর রবলেদা আলবেইদিস বুইত্রাগো নামের ওই ব্যক্তি স্পেনের মাদ্রিদের একটি হাসপাতালে সেবক হিসেবে চাকরি করতেন। কলম্বিয়া সরকার বহুদিন ধরেই তাকে গ্রেফতারের চেষ্টা করছিল।

শুক্রবার কলম্বিয়া সরকার জানিয়েছিল, ফার্কের কমপক্ষে দেড় শ প্রাক্তন নারীযোদ্ধা অভিযোগ করেছেন, তাদের জোর করে গর্ভপাত করানো হতো। এসব অভিযোগ তারা খতিয়ে দেখছেন। আলবেইদিস বুইত্রাগোই এদের অধিকাংশের গর্ভপাত ঘটিয়েছিলেন। এর কারণে তিনি ফার্ক যোদ্ধাদের কাছে ‘দ্য নার্স’ নামে পরিচিত ছিলেন।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল এদুয়ার্দো মন্টিয়ালার্জ শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, নারীযোদ্ধাদের যাতে যুদ্ধ করার সক্ষমতা কমে না যায়, সে জন্য তাদের গর্ভপাত করানো হতো।

তিনি বলেন, ‘যুদ্ধের অস্ত্র হিসেবে নারীদের যাতে হারাতে না হয়, সে জন্য গর্ভপাত বিষয়টি ফার্কের যে একটি নীতি ছিল, সে বিষয়ে আমাদের হাতে প্রমাণ রয়েছে।’

বামপন্থি এই বিদ্রোহী গোষ্ঠীটি অবশ্য এর আগে এসব অভিযোগ অস্বীকার করে আসছিল। দল থেকে বেরিয়ে আসা এক প্রাক্তন নারীযোদ্ধা বিবিসিকে জানিয়েছেন, তাকে পাঁচবার গর্ভপাতে বাধ্য করা হয়েছিল। নারীরা হয় যুদ্ধ করবে, নয়তো পুরুষের সেবা করবে, এটাই ছিল দলের প্রত্যাশা। যাদেরকে সন্তান জন্ম দেওয়ার সুযোগ দেওয়া হতো তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করত।


এ ক্যটাগরির আরো খবর..