× Banner
সর্বশেষ
দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক-৪

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোলের বিভিন্ন ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ জুন) রাতে বেনাপোল বাজারের একটি ক্লিনিক থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- জীবন নগরের আশতালাপাড়া গ্রামের সৌরভ হোসেনের ছেলে শাহাজাত বেল্লাল (২৯), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (২০), তারানিবাশ পশ্চিম পাড়া এলাকার করিমের ছেলে আলামিন বিশ্বাস (২৬) ও দৌলতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে শীতল হোসেন (২০)। তারা নিজেদের পল্লী টিভি নামে একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক বলে দাবি করেছেন।
বেনাপোলের রজনী ক্লিনিকের ম্যানেজার আরাফাত ইসলাম জানায়, পল্লী টিভির স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে ওই চার যুবক ক্লিনিকে এসে সাংবাদিক পরিচয় দিয়ে দুই লাখ টাকা দাবি করেন। এসময় তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও চাঁদাবাজির কিছু টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..