× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

কালীগঞ্জে বিনামূল্যে সেবা পেল গ্রাম এলাকার অসহায় চক্ষু রোগীরা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ইউনিয়ন পরিষদ ভবনে দিনভর বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। আমেরিকান ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান সি.এস আইয়ের ব্যবস্থাপনায় বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে এ চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপত্র দানকারী ডাঃ সঞ্জয় কুমার বলেন, দিনভর লম্বা লাইনে দাঁড়িয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে রোগীরা সেবা নিয়েছে। তিনি বলেন, মোট ৬৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ২২০ জন রোগীকে অপারেশনের জন্য বাগেরহাটের দৃষ্টিদান চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে। ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক রোগীকে সংস্থার গাড়িতে বাগেরহাট চক্ষুদান হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অপারেশন শেষে রেখে যাওয়া হবে। আবার অন্যদেরকে নিয়ে যাওয়া হবে। এভাবে এলাকার চক্ষু রোগীরা পর্যায়ক্রমে সেবা পাবেন।

সেবামূলক প্রতিষ্ঠান সি.এস.আই এর প্রতিনিধি আমেরিকান বংশোভূত ট্যাভেস হুদ্যাম্যান জানান, সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত রোগী দেখে যাদের অবস্থা বেশি খারাপ তাদেরকে সংস্থার গাড়িতে করে বাগেরহাটে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে বিনামূল্যে অপারেশন করিয়ে আবার গাড়িতে করে দিয়ে যাওয়া হবে। আর অন্যদেরকে এখান থেকে ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। তিনি বলেন,কৃষি নির্ভর এ এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভাল অনুভব করছেন।

কালীগঞ্জের কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূব হোসেন মোল্যা জানান, এ এলাকার মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে তিনি সংস্থাটির সাথে কথা বলে আয়োজন করেন বিনামূল্যে চক্ষ ুশিবিরের। সে মোতাবেক এলাকায় কয়েকদিন ধরে মাইকে প্রচার চালানো হয়েছে। তিনি বলেন, গত বছরও এ সংস্থাটি এলাকায় চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় দেড় হাজার চক্ষুরোগীর বিনামূল্যে ঔষধসহ যাবতীয় ব্যবস্থাপত্র দিয়েছিল। তিনি বলেন, গত বছর অপরেশন হওয়া অনেক রোগীর মুখে শুনেছেন এখানে সেবার কোন ঘাটতি নেই।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, চক্ষু শিবির দেখতে তিনি গিয়েছিলেন। গ্রামের দুস্থ এবং গরীব মানুষ কোন খরচ ছাড়াই চিকিৎসার সেবা পাচ্ছে দেখে ভাল লেগেছে।


এ ক্যটাগরির আরো খবর..