× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

বাজার তদারকি, ২০ প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০১৯

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন জেলা কার্যালয় আজ ঢাকা মহানগর, টাঙ্গাইল, কক্সবাজার ও রাজশাহীতে বাজার তদারকি করে। বাজার তদারকিকালে ২০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয় সূত্রাপুর এলাকায় তদারকিকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ১১টি ফার্মেসিকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এছাড়া দেশব্যাপী ৪টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে এক হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কাজে সহায়তা করেন।


এ ক্যটাগরির আরো খবর..