× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ধামইরহাটে আলতাদিঘীর মাছ চুরি নেপথ্যে বনপ্রহরী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আলতাদিঘীর চোরাই মাছ বিক্রির সময় প্রায় ১৪ কেজি মাছটি পুলিশ উদ্ধার করে। শনিবার সকালে হরিতকীডাঙ্গা বাজার থেকে মাছটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, একটি অপরিচিত লোক ১৫ জুন সকাল সাড়ে ৯ টার সময় হরিতকীডাঙ্গা বাজারে প্রায় ১৪ কেজি ব্রিগেড জাতের মাছটি বিক্রির জন্য নিয়ে আসে। মাছটির সাইজ অনেক বড় হওয়ায় অনেকেরই সন্দেহ হয়। পরে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়ার কথা জানতে পেরে মাছ বিক্রেটা দ্রুত চম্পট দেয়। পরে থানা পুলিশ মাছটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসে নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় মাছটি উন্মুক্ত মাছ বাজারে বিক্রির করে অর্থ সরকারী রাজস্বখাতে জমার নির্দেশ প্রদান করেন। পরে মাছটি বাজারে প্রায় সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি হয়।

এদিকে আলতাদিঘীতে প্রায়ই মাছ চুরির ঘটনা শোনা যাচ্ছে, আর এসব চুরির নেপথ্য নায়ক হলো বনবিভাগের বনমালী আলমগীর হোসেন। দিঘীর মাছ চুরি, শালবনে চোরাকারবারীদের চলাফেরা কিছুটা তার নিয়ন্ত্রনে বলে এলাকাবাসীরা জানায়।

বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনমালী আলমগীরের বিরুদ্ধে স্থানীয়রা অনেক অভিযোগ করেছেন জন্য তার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

পাইকবান্দার রেঞ্জে কর্মকর্তা এস এম ফরহাদ জাহান জানান, বনমালি আলমগীরের বিষয়ে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়কে অবগত করা হয়েছে, খুব শ্রীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে


এ ক্যটাগরির আরো খবর..