× Banner
সর্বশেষ
‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কৃষি বাজেট বাস্তাবায়নের সঠিক দিকনির্দেশনা নেই, হতাশ অর্থনীতিবিদরা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০১৯

কৃষিখাতে বরাদ্দ বেড়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। প্রায় ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব রেখে এ খাতে ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫৩ কোটি টাকা। তবে কৃষিপণ্য কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে মূল্য কমিশনের মত কার্যকরী কোনো পদক্ষেপের কথা উল্লেখ না থাকায় হতাশ হয়েছেন অর্থনীতিবিদেরা।
কৃষিতে দেয়া বাজেট বাস্তাবায়নের সঠিক দিকনির্দেশনা নেই বলেও মনে করেন তারা। । জলবায়ুর পরিবর্তন আর প্রতিকুল আবহাওয়া কৃষিতে প্রভাব ফেলেছে ব্যাপক। যার ফলে নিয়মিত সমস্যায় পড়তে হচ্ছে কৃষককে। এর মধ্যেও গেলো এক দশকে কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক সাত শতাংশ।
এক্ষেত্রে কৃষিতে ভর্তুকি বড় ভূমিকা রাখায় এবারের বাজেটেও রাখা হয়েছে বিশাল অংকের ভর্তুকি। কৃষিখাতে সাড়ে ১৪ হাজার কোটি টাকারও বেশি শষ্যের বহুমুখীকরণ, খামার যান্ত্রিকীকরণ, তাপমাত্রা সহনশীল ফসলের জাত উদ্ভাবনে নানা প্রতিশ্রুতির কথা উঠে এসেছে বাজেট বক্তৃতায়। যাকে কৃষিতে সরকারের সুনজরের প্রতিফল বলে মনে করেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। তবে বাজেটে কৃষি গবেষণা, কৃষক পুনর্বাসন, আধুনিক চাষাবাদের কলাকৌশল সম্প্রসারণ এবং উন্নত মানের বীজ উৎপাদন কার্যক্রমকে শুরুত্ব দেয়া হলেও বাজেট বাস্তায়নের সঠিক দিক নির্দেশনা নেই বলে মনে করেন একুশে পদক বিজয়ী এই অর্থনীতিবিদ। গেলো কয়েক মাসে ধানের দাম নিয়ে সারাদেশ তোড়পাড় হলেও কৃষিপণ্য কেনায় কোন দিকনির্দেশনা না থাকায় হতাশ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ ড এম এম আকাশ।
আগামিতে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এসব বিষয়গুলোকে গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..