× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পুলিশ নিয়োগে দালালদের থেকে দূরে থাকার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচারণা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: (১৩,জুন) ২৭৪॥ নড়াইলে আগামী ২৯ জুন পুলিশ কনস্টেবলে নিয়োগ পরীক্ষা হবে। আর এ লক্ষে দালাল চক্র সক্রিয় হয়ে উঠতে পারে এমন চিন্তা থেকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) ব্যক্তিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি দালালদের দৌরাত্ম থেকে দূরে থাকার জন্য নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল থেকে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং প্রচারণা শুনতে পাওয়া যায়। প্রচারণাতে বলা হয়, যোগ্যতা থাকলে মাত্র ১০৩ টাকায় পুলিশের চাকুরি পাওয়া সম্ভব। ১০০ টাকা ব্যাংক ড্রাফট ও ৩ টাকা মূল্যের ফরমই যোগ্য প্রার্থীদের চাকুরি পাওয়ার জন্য যথেষ্ট।

এক্ষেত্রে অন্য কোনো অর্থের প্রয়োজন নেই। কেউ যদি চাকুরির প্রলোভন দেখিয়ে কারো নিকট কোনো প্রকার অর্থ দাবি করে তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টি নড়াইল জেলা পুলিশকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, প্রতিবারই পুলিশ নিয়োগের সময় দেখা যায় সংঘবদ্ধ দালালচক্র চাকুরির প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে থাকে। মানুষকে এ ব্যাপারে সচেতন করার জন্য এ প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..