× Banner
সর্বশেষ
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী বিশ্বকাপ চলে যাবে, কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে পারব? কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২০০০ জনের মৃত্যু ‘‘হামার বাড়ি নদীর কিনোরত;  এই বাড়ি ভাঙি গেইলে কই যামো, কই থাকমো’ এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান

প্রতীক বরাদ্দ না হলেও থেমে নেই প্রচারণা

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রচারণা থেমে নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। নানা প্রতিশ্রুতি নিয়ে তারা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। সমর্থন আদায়ে অনেকে দিচ্ছেন মডেল পৌরসভার প্রতিশ্রুতি।

আর ভোটাররা বলছেন, পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন।

চাঁপাইনবাবগঞ্জ: শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভার অলিগলিতে প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতির বাণী নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন তারা।

বাগেরহাট: বাগেরহাট পৌরসভার চিত্রও একইরকম। সবজায়গাতেই ভোটের হাওয়া। এখানকার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা বাড়ি-বাড়ি ঘুরে গণসংযোগ করেন। নির্বাচিত হলে অর্ধশত বছর আগের এ পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

নোয়াখালী: শীতকে উপেক্ষা করে নির্বাচনী মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন নোয়াখালীর চৌমুহনী পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উঠান বৈঠক ও কর্মীসভাসহ ভোটারদের দোয়া চাইছেন তারা। আর নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ বন্ধের প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার প্রতিটি পাড়া-মহল্লা সরগরম হয়ে ওঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণায়। এবার পৌর নির্বাচনে এ পৌরসভায় মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..