× Banner
সর্বশেষ
নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ

ভূমি অফিসে পরিদর্শন দুর্নীতির প্রমাণ পাওয়ায় কানুনগো বরখাস্ত

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০১৯

(ঢাকা, ০৩ জুন ২০১৯) দুর্নীতি এবং অসদাচরণের প্রমাণ পাওয়ায় ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিনকে আজ সাময়িক বরখাস্ত করা হয়।

গত ২৯ মে ২০১৯ তারিখ সকাল ১১ টায় ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী আকস্মিক ভাবে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেল ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন কালে উক্ত অফিসের কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিন-এর ব্যক্তিগত মোবাইল ফোনে জনৈক ‘মেটাডোর আরিফ’ নামে সেভ করা মোবাইল ফোনের সাথে প্রায় ২ মিনিটের কিছু বেশি সময়ের সন্দেহজনক কথোপকথনে অবৈধ লেনদেন সংক্রান্ত প্রাথমিক তথ্যাদি পাওয়া যায়।  তাৎক্ষণিক ভাবে ‘মেটাডোর আরিফ’ নামীয় ব্যক্তির সাথে উক্ত কানুনগোর মোবাইল হতে পুনরায় ফোন করে যাচাই করে অবৈধ লেনদেনের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এমতাবস্থায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-১২ অনুযায়ী কানুনগো এইচ এম মেজবাহ উদ্দিনকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া, বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।

ভূমি সচিবের সাথে পরিদর্শন দলে আরও ছিলেন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব আবদুল হক, ভূমি সচিবের একান্ত সচিব মোঃ দৌলতুজ্জামান খাঁন সহ সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)।

উল্লেখ্য, দক্ষ, স্বচ্ছ ও জন-বান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ার প্রত্যয়ে এবং ভূমি অফিসে দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী’র নির্দেশে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ রুটিন করে দেশের বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন কিংবা আকস্মিক পরিদর্শন শুরু করেছেন। পরিদর্শন শেষে কর্মকর্তাবৃন্দকে নিয়মিত পরিদর্শন রিপোর্ট ভূমি মন্ত্রণালয়ে জমা দিতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..