× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

স্বর্ণপট্টিতে নিরাপত্তা পরিদর্শন ও মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধ করতে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে পুলিশের পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ জুন) বেলা ২টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নড়াইল জেলা শাখার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নড়াইল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, নড়াইল জেলা ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রায় শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত বক্তব্য রাখেন। সভায় আইনশৃংখলা উন্নয়নসহ দিক নির্দেশনা দেয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, আসন্ন ঈদকে ঘিরে প্রতারক চক্র মার্কেটে খুবই সক্রিয় থাকে। এজন্য তাদের অপকর্ম রোধে প্রত্যেকের দোকানে সিসি ক্যামেরা থাকা জরুরি। সেই সাথে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানানোর নিদের্শ দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..