× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

সবচেয়ে লম্বা শিং এর বিশ্বরেকর্ড করেছে ৭ বছর বয়সী গরু

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে মাত্র ৭ বছর বয়সী একটি গরু। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওই গুরটির নাম পোঞ্চ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ শিংয়ের রেকর্ড এখন পোঞ্চ-এর দখলে।

জানা গেছে, পোঞ্চ-এর এক শিংয়ের একপ্রাপ্ত থেকে অন্য শিংয়ের অন্যপ্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ১০ ফুট ৭ ইঞ্চি। এর আগে যে গরুটির দখলে এই রেকর্ড ছিল তার চেয়ে পোঞ্চ’র শিং এক ইঞ্চিরও বেশি বড়। এ কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে পোঞ্চ। জেরাল পোপ জুনিয়ার নামের এক ব্যক্তি তাকে মাত্র ৬ মাস বয়সের সময় কিনে নিয়েছিলেন। পোঞ্চকে তিনি আলাবামার গুডওয়াটারের একটি খামারে লালন পালন করছেন।

জেরাল পোপ জানান, পোঞ্চ’র শিং প্রথমে বাঁকানো হয়ে উঠেছিল। পরে সেই বাঁক ছেড়ে সোজা হয়ে বড় হতে থাকে। তার বয়স যখন চার বছর, তখনই তার শিং এত বেড়ে যাওয়ার দিকে নজর পড়ে তাদের। তারা তখন মনে করেন, পোঞ্চ রেকর্ড গড়তে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..