× Banner
সর্বশেষ
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

পঞ্চম ই-গভর্নেন্স সম্মেলন যোগদানের উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ মে, ২০১৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক “পঞ্চম ই -গভর্নেন্স সম্মেলন ২০১৯” এ যোগদানের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। উক্ত সম্মেলন আগামী ২১-২২ মে এস্তোনিয়ার রাজধানী  তাল্লিনে অনুষ্ঠিত হবে।

সফরকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের  আইসিটি খাতে সর্বশেষ অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে এস্তোনিয়ার রাষ্ট্রপতি Kersti Kaljulaid এর সাথে বৈঠক করবেন। জনাব পলক উক্ত ইভেন্টের মিনিস্ট্রিয়াল প্যানেল আলোচনায় বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বাস্তবায়িত ও গৃহীত  বিভিন্ন কর্মসূচি  তুলে ধরবেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের  সাথেও  বৈঠক করবেন।

এছাড়াও জনাব জুনাইদ আহমেদ পলক ২৩-২৭ মে, গ্রিনল্যান্ডের Ilulissat শহরে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে ভবিষ্যৎ করণীয় বিষয়ে “YGL Impact Expedition Greenland” কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি “YGL” কর্তৃক নির্বাচিত বিশ্বের ২০ জন তরুণ নেতাকে নিয়ে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচিত ২০ তরুণ নেতাদের মধ্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর নাম অন্তর্ভূক্ত রয়েছে।  এছাড়াও তিনি ক্লাইমেট আপডেট, প্রফেশনাল এন্ড কালেকটিভ একশন্স, ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ পলিসিসহ বিভিন্ন অধিবেশনে/প্যানেলে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন। তিনি ২৯ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..