× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

ধানসিঁড়ি সহ ১৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ মে, ২০১৯

বিএসটিআই থেকে লাইসেন্স ও ওজন যন্ত্রের ভেরিফিকেশন গ্রহণ না করা এবং পরিমাপে কারচুপির অপরাধে ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউটিশন (বিএসটিআই)। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।

বিএসটিআই’র লাইসেন্স ব্যতীত পণ্য বিক্রি করায় রাজধানীর ভাটারা এলাকায় আল মদিনা বেকারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনানী এলাকার আহীলি কাবা এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, শালিমার গার্ডেন রোজকে ২০ হাজার এবং গুলশান এলাকার ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পণ্যের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, পণ্যের পরিচিতি উল্লেখ না করায় রাজধানীর ধানমন্ডিতে মেসার্স ইয়াম্মি ইয়াম্মি, মেসার্স আগুরা সুপার স্টোর এবং মেসার্স ইউনিমার্স লিমিটেডের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়।

বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে পণ্য বিক্রির অপরাধে নীলফামারীর সৈয়দপুরের নিচা বাজার এলাকার মেসার্স শাহীন লাচ্চা সেমাই, দিনাজপুরের ফুলবাড়ি এলাকার মেসার্স জলসা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স সান বেকারির বিরুদ্ধে মামলা করা হয়। সিলেটের সিটি সুপার মার্কেটের সান এন্টারপ্রাইজ লেবেলবিহীন পণ্য এবং বিএসটিআই সনদ গ্রহণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিসিক শিল্প নগরীর মধুপুর ফডি প্রোডাক্টসের বিরুদ্ধে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় মামলা দায়ের করা হয়।

বিএসটিআই থেকে ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ওজনযন্ত্র ব্যবহার করায় কুমিল্লার কোটবাড়ি আদর্শ রোড এলাকার মুরগি ও মুদি দোকানের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়। রাজশাহীর সাহেববাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশন করায় মেসার্স নবরূপ মিষ্টান্ন ভা-ারকে ২ হাজার, শিবগঞ্জ সুইটসকে ১০ হাজার, জসীমের মুরগির দোকানকে ৫ হাজার, সবুরের মাছের দোকানকে ২ হাজার ৫০০ টাকা এবং ইলিয়াসের মুরগির দোকানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..