× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাভির মৃত্যু: শিশু আহত

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০১৯

ছাতক প্রতিনিধি: ছাতকে বিদ্যুতের ছেঁড়া তাঁরে জড়িয়ে একটি গাভির মৃত্যু ও জুবায়ের আহমদ (১৩) নামের এক শিশু আহত হয়েছে। আহত শিশুকে স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে কৈতক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জুবায়ের আহমদ উপজেলার জাউয়া ইউনিয়নের কৈতক গ্রামের আশ্রব আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে কৈতক হাসপাতাল সংলগ্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। রোববার সকালে আশ্রব আলীর পুত্র জুবায়ের আহমদ তাদের পালিত গাভিটি গোচারণে নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তাঁরে জড়িয়ে যায়।

এতে গাভিটির মৃত্যু ঘটে এবং ছিটকে পড়ে আহত হয় জুবায়ের। বিষয়টি স্থানীয় বিদ্যুতের উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দিন ও কর্তৃপক্ষ ও উপজেলা প্রানী সম্পদ বিভাগের টেকনিশিয়ান সমরেন্দ্র কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..