× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

সড়ক দুর্ঘটনাটায় ৩ জন নিহত এবং ৩৫ জন আহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ মে, ২০১৯

মৃনাল কান্তি- নোয়াখালী: চাটখিল-রামগঞ্জ মহাসড়কের চাটখিল উপজেলার মুন্সির রাস্তা নামক স্থানে আজ সকাল পৌনে সাড়ে ৯ টার দিকে স্থানীয় বাস সার্ভিস জননী পরিবহনের একটি গাড়ী সড়কের পাশে খালে পড়ে গেলে ৩ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়।

গাড়িতে থাকা আহত ফারুক হোসেন দাবি করেন, গাড়িটির চালক তার বাম পাশের সিটে বসা এক সুন্দরী মহিলার দিকে তাকাতে তাকাতে গাড়ি চালালে গাড়িটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এ সড়ক দুর্ঘটনাটা ঘটে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ জনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন তাদের মধ্য ২ জনের পরিচয় নিশ্চিত করা গেছে।

নিহতরা হলেন সোনাইমুড়ী উপজেলার নাওতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে ভাঙ্গারী মালের ব্যবসায়ী নুর আলম (৩৫) এবং অপরজন বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে জাফর আহমেদ। পেশায় তিনি একজন সুইপার।


এ ক্যটাগরির আরো খবর..