× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

বিসিক এবং স্কিটি কর্মকর্তাদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মে, ২০১৯

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের যৌথ আয়োজনে শুরু হল বিসিক ও স্কিটি কর্মকর্তাদের জন্য ৫ দিনব্যাপী ‘প্রকল্প প্রণয়ন ও মূল্যায়ন- প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স- তৃতীয় ধাপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে বিসিকের প্রধান, জেলা, উপজেলা, আঞ্চলিক কার্যালয় এবং স্কিটির ২৬ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করছেন।

এটি মূলত প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স। এতে বিসিক কর্মকর্তারা প্রকল্প তৈরীর প্রস্তুতি, প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং প্রকল্প মূল্যায়নসহ বিভিন্ন কারিগরি বিষয় শিখবেন। এর আগে দুটি ধাপে বিসিক ও স্কিটির কর্মকর্তাদের নিয়ে প্রকল্প প্রণয়ন এবং মূল্যায়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। মূলত বিসিক এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটির কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ৫ দিনের এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলমসহ বিসিক, স্কিটি ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা। ৯ মে, ২০১৯ পর্যন্ত এ কোর্স চলবে।


এ ক্যটাগরির আরো খবর..