× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণ উপলক্ষে ক্যাম্পেইন

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য কম্পিউটার প্রশিক্ষণ উপলক্ষে ঝিনাইদহে ক্যাম্পেইন করা হয়েছে।

রোববার দুপুরে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ মিলনায়তনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সরকারী কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ বিএম রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী কেসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশিদ, কেসি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন, কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, একতা উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুমন পারভেজ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এন ডি ডির কাম প্লেসমেন্ট অফিসার শিবলী আবেদীন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইন্সট্রাক্টর সোহেল রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কসাসের সাধারন সস্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি, কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তাসহ প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় জানানো হয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল দেশের বিভিন্ন এলাকার সর্বনি¤œ এসএসসি সনদ থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামুল্যে ৩ টি কোর্সে ২০ দিন মেয়াদে প্রশিক্ষণ প্রদাণ করছে। এতে অংশ গ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিরা যাতায়াত, আবাসন, খাবার ও প্রশিক্ষণের উপকরণ পাবেন। সেই সাথে দক্ষদের চাকুরী মেলার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ক্যাম্পেইনে অংশ গ্রহণকারীদের নিকট থেকে আবেদন পত্র গ্রহণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..