× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে- পর্যটন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ মে, ২০১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, তরুণরা দেশের সম্পদ। দেশের উন্নয়ন কাজে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। দেশ ও সমাজের সকল উন্নয়ন কাজে তরুণদের এগিয়ে আসতে হবে। আজ হবিগঞ্জের নালুয়াতে চা বাগান শ্রমিকদের জন্য আয়োজিত ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। চা শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, তরুণদের উন্নয়নের জন্য সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া সরকার একটি সুস্থ সবল তরুণ প্রজন্ম তৈরি করার জন্য খেলাধুলার উন্নয়নে গুরুত্বারোপ করেছে।

মাহবুব আলী বলেন, চা বাগানের সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটনের প্রসার ঘটানো সম্ভব। এ দেশের চা বাগানগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হলে সেখানে কর্মরত শ্রমিকসহ আশপাশে বসবাসরত মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..