× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

শশীভূষণে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের, গ্রেফতার-১

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

ভোলা প্রতিনিধি॥   ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে(১৮) ধর্ষণের অভিযোগ উঠছে।

এ ঘটনায় কিশোরী গত বোরবার রাতে নিজেই বাদী হয়ে আরিফ(২৫)নামের এক যুবকের বিরুদ্ধে শশীভূষন থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ বাদীর অভিযোগের ভিত্তিতে রাতেই আরিফ কে গ্রেফতার করে।
আরিফ জাহানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামাল মেস্তারীর ছেলে।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়,গত ৬/৭ মাস আগে ওই কিশোরীকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে আরিফ তাদের বাড়িতে আসা যাওয়া করে। তখন বিয়ের প্রলোভন দেখিয়ে আরিফ কিশোরীকে কয়েকবার ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে কিশোরী গতকাল রোববার নিজে বাদী হয়ে শশীভূষণ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শশীভূষণ থানার উপ-পরির্দশক(এসআই) আমিনুল ইসলাম জানান, মেডিকেল পরিক্ষার জন্য কিশোরীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীর এজাহারের ভিত্তিতে রাতেই আসামী আরিফকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..