শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে সিটি গর্ভনেন্স প্রজেক্ট জাইকা ও জিওবির অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)’র ৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ২টি রাস্তা ও একটি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ৬ ও ৭ নং ওয়ার্ডের চওয়াহাট থেকে ময়নাকুঠি পর্যন্ত ৩ কিলোমিটার ও বুড়ির হাট থেকে কদমতলা বাজার পর্যন্ত ১ কিলোমিটার করে ২ টি রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর ফজলুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুবি বেগম, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, রসিকের সহকারী প্রকৌশলী রাদিব আল হাসান, সুকুমার রায়, রসিকের উপ সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, আবু জাফর, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার আব্দুল কাহার প্রমুখ ।
এর আগে সকালে রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঘোড়াপীর মাজার হতে তাঁতিপাড়া পর্যন্ত একটি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়।