× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ভোলায় এসএসসি ফলপ্রার্থী সড়ক দূর্ঘটনায় নিহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

ভোলা প্রতিনিধি॥  ভোলার লালমোহনে সড়ক দূর্ঘটনায় সাইফুল ইসলাম (১৭) নামে এক এসএসসি ফলপ্রার্থী তরুণ নিহত হয়েছে।

শুক্রবার(২৬এপ্রিল)দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে এবছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে তার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানা গেছে, সাইফুল দুপুরের দিকে নিজে মটর সাইকেল ড্রাইভিং করতে গেলে রাস্তার পাশের তাল গাছের সাথে স্বজোরে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই সে মারা যায়।

এব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এরপর পরিবারের লোকজন জেলা প্রশাসক মহোদয়ের কাছে ময়না তদন্ত না করার জন্য একটি অনুমতি পত্রের জন্য গেছে। যদি জেলা প্রশাসক মহোদয় অনুমতি দেয় তাহলে পরিবারের সিদান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..