× Banner
সর্বশেষ
আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

বরিশালে নারীদের নিয়ে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে বরিশালে শুরু হল  Entrepreneurship Development Training for ICT Freelancer –

– আইসিটি ফ্রিল্যান্সাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। বরিশাল নগরীর এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে ২৫ জন নারী অংশগ্রহণকারীকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যার ইতোমধ্যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বুটিকসসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। যাতে তারা ভবিষ্যতে সফল উদ্যোক্তা হতে পারেন। এসএমই ফাউন্ডেশনের দক্ষ প্রশিক্ষকরা ৫ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করছেন।

আগামী ২৭ এপ্রিল প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।

এর আগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও ময়মনসিংহে ২৫ জন করে নারী ফ্রিল্যান্স উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেয়া হয়। পর্যায়ক্রমে অন্য বিভাগীয় শহরেও এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। মোট ৮টি বিভাগীয় শহরে ২শ জন ফ্রিল্যান্সারকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।


এ ক্যটাগরির আরো খবর..