× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

শীতে গ্যাস সঙ্কটে উদ্যোগ নেওয়া হয়েছে: তিতাস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: রাজধানী এবং এর আশেপাশের এলাকায় শীতের শুরুতেই দেখা দিয়েছে গ্যাস সঙ্কট। শীত জেঁকে বসলে গ্যাস সঙ্কট আরো বাড়ার আশঙ্কা করছেন গ্রাহকরা। তবে এ সমস্যা কমিয়ে আনতে বেশকিছু উদ্যোগ নিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

শীত আসলেই রাজধানী ও এর আশেপাশের এলাকায় প্রতিবছর দেখা দেয় গ্যাস সঙ্কট। এবারও ব্যতিক্রম নয়। শীত শুরু হওয়ায় এরইমধ্যে দেখা দিয়েছে গ্যাস সংকট। দিনের বেলা চাহিদামতো গ্যাস মিলছেনা নগরীর অনেক এলাকায়।

তিতাস কর্তৃপক্ষ বলছে, শীতে আবাসিক ও শিল্প কারখানায় গ্যাসের চাহিদা বাড়ায় দেখা দেয় সঙ্কট। বর্তমানে গ্যাসের চাহিদা দৈনিক প্রায় ১৯’শ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে সরবরাহ হচ্ছে ১৬৫০ মিলিয়ন ঘনফুট। তবে সঞ্চালন লাইন মেরামত হলে সঙ্কট কিছুটা কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, চাহিদা মাফিক সরবরাহ না থাকার পাশাপাশি অবৈধ সংযোগ বন্ধ না হলে গ্যাস সংকট কমবে না।

বর্তমানে তিতাস অধিভুক্ত এলাকায় বৈধ আবাসিক গ্রাহকের সংখ্যা সাড়ে ১৭ লাখ, বাণিজ্যিক গ্রাহক আছে ১১ হাজার।


এ ক্যটাগরির আরো খবর..