× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ধর্ষণের ঘটনা লুকাতে কিশোরীকে ২০ টাকা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুর রহিম নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

গত মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার যমুনার চরাঞ্চলে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার আবদুর রহিমকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভর্তি করা হয়।

এরপর ওই কিশোরীর বাবা বাদী হয়ে আবদুর রহিমের বিরুদ্ধে মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। আবদুর রহিম উপজেলার শিকদারপাড়া গ্রামের বাসিন্দা।

ওই কিশোরীর বড় বোন জানান, জন্মের পর থেকেই তাঁর ছোট বোন মানসিক প্রতিবন্ধী। গত মঙ্গলবার দুপুরে কিশোরী ফজর শেখের বাড়িতে যায়। ওই বাড়িতে ফজর শেখের শ্যালক আবদুর রহিম কিশোরীকে কৌশলে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ঘটনাটি কাউকে না বলার জন্য আবদুর রহিম কিশোরীকে ২০ টাকা দেয়। এরপর কিশোরী ২০ টাকা নিয়ে কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে আসে। ২০ টাকা কোথায় পেল জানতে চাইলে সে পরিবারের কাছে সবকিছু খুলে বলে।

ওই দিন সন্ধ্যার দিকে কিশোরীর বাবা বিষয়টি জানতে পারেন। এরপর তিনি স্থানীয় মাতবরসহ গ্রামের লোকজনের কাছে ঘটনাটি বলেন।

বিষয়টি জানার পর গ্রামের লোকজন উত্তেজিত হয়ে আবদুর রহিমকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। গ্রামের লোকজনের সামনে ধর্ষণের ঘটনা স্বীকার করলে উত্তেজিত লোকজন আবদুর রহিমকে গণপিটুনি দেয়।

যদিও হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রহিম জানায়, তাকে গ্রামের লোকজন কেন মারধর করেছে, সেটা সে জানে না। প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করেনি বলে দাবি করেছে সে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার জানান, ধর্ষণের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় দৌলতপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে চিকিৎসাধীন আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত আবদুর রহিমকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..